ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধর্ষণের পর ভিডিও ভাইরালের হুমকি, লজ্জায় ছাত্রীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, লজ্জায় ছাত্রীর গলায় ফাঁস

পিরোজপুরের কাউখালী উপজেলায় ধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে একই উপজেলার কাঠালিয়া গ্রামের সজিব খান (২৪), মো. সাকিল (২৩), আকাশ মীরসহ (২৪) ৪-৫ জন প্রায়ই উত্ত্যক্ত করতেন। তারা গত ১৬ জুলাই মোবাইল ফোনে স্কুলছাত্রীকে ডেকে স্থানীয় হাবিব মীরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং দৃশ্যগুলো মোবাইলে ভিডিও ধারণ করেন।

এরপর তারা স্কুলছাত্রীকে তাদের সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার কুপ্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি না হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এ হুমকিতে লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রী গত ১৬ জুলাই রাতে ঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে গত ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনকে বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় মামলা করেছে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনী আমিন জানান, স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় তার বাবা বাদী হয়ে ৫ জনকে নামে ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। মামলার ২ নম্বর আসামি শাকিল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *