ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেসি-নেইমারের সঙ্গে কোপার টুর্নামেন্ট সেরা একাদশে যারা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শিরোপাজয়ী আর্জেন্টিনার চারজন, রানার্সআপ স্বাগতিক ব্রাজিলের তিনজন করে খেলোয়াড় রেখে সদ্যগত কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশ নির্বাচন করেছে কনমেবল। জয়গা হয়নি ফাইনালে জয়সূচক গোল করা অ্যাঙ্গেল ডি মারিয়ার।

সেরা একাদশের গোলরক্ষক হয়েছেন আর্জেন্টিনার জয়ের অন্যতম সারথী এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসির সঙ্গে ব্রাজিল থেকে নেইমার তো আছেনই। ফরোয়ার্ড হিসেবে আছেন মেসির সমান চার গোল করা কলম্বিয়ার লুইস ডিয়াজ।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), মাউরিসিও ইসলা (চিলি), পেরভিস ইস্তুপিনান (ইকুয়েডর)।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল), ইয়োশিমার ইয়োতুন (পেরু)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), লুইস দিয়াজ (কলম্বিয়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *