ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দুই ডোজ টিকা নিয়ে ও করোনা আক্রান্ত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দুই ডোজ টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।বুধবার (১৪ এপ্রিল) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। রাজশাহীতে তিনিই প্রথম দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।

মুঠোফোনে সাংসদ ফজলে হোসেন বাদশা জানান, তিনি গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্র জ্বর শুরু হয়। এরপর মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি স্ত্রীসহ নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে স্ত্রীর করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি জানান, করোনা পজিটিভ হলেও অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়িতেই তিনি রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। তবে অবস্থা খারাপ হলে ঢাকায় চিকিৎসা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *