ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় মাটি চাপা পড়ে নারীর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মারা যাওয়া ওই নারীর ১৪ বছর বয়সী এক ছেলে। আহত ছেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় লালাবাজারের ফুলদী টিলাবাড়ীর বাবুল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে তানবির আহমদ (১৪) ঈদ উপলক্ষ্যে ঘর লেপার মাটি আনতে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলার নিচে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার উপর হতে মাটি ধসে পড়লে সেলিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং এই ঘটনায় ছেলে তানবির আহমদ গুরুতর আহত হন।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত তানবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *