ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ত্রিশালে অপহৃত ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে অপহৃত ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী সাদিয়া আক্তারকে উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

মামলার সূত্রে জানাযায়, ত্রিশাল উপজেলার পাটুলী গ্রামের পাটুলী গ্রামস্থ এম.এ খালেক মহিলা মাদরাসায় ৯ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) কে মাদ্রাসায় যাওয়া আসার পথে পাটুলী গ্রামের আবুল বাশারের ছেলে শামীম মিয়া উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত ।

এরই ধারাবাহিকতায় গত ০৩ তারিখ বিকাল ৫ টার সময় বিবাদী শামীম মিয়া ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার সময় বাদীর নাবালিকা মেয়ে সাদিয়া আক্তারকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বাদী উজ্জল মিয়া তার মেয়ে ভিকটিম সাদিয়া আক্তারকে খোজাখুজি করে না পেয়ে বিজ্ঞ আদালতে নারী শিশু ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ধারায় মামলা দায়ের করেন।

মামলা তদন্তকালে প্রযুক্তির মাধ্যমে ত্রিশাল থানা পুলিশ জানতে পারে বিবাদী শামীম মিয়া ভিকটিম সাদিয়া আক্তারকে নিয়ে গাজীপুর আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ রবিবার ১৩ জুন মধ্যরাতে গাজীপুর থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন জানান, আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে রবিবার মধ্যরাতে অপহৃত সাদিয়া আক্তারকে গাজীপুর থেকে উদ্ধার করি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *