ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
তাহিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরে বনুয়ার টুপ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের উত্তর মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা গলাকাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শুক্রবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *