ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হলেন- আল ইমরান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার মো. আল ইমরান।

বুধবার (১৬ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি তিনি হাতে পান।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এ কমিটিতে সহ- সভাপতি নির্বাচিত সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম ।বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কাজ গতিশীল করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৬ জুন চিঠিতে স্বাক্ষর দেন। পরে ১৭জুন চিঠিটি হাতে পায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।

এর আগেও আল ইমরান দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল-ইমরানের বড় ভাই সাইদুর রহমান সম্রাট কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *