ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ডেমরায় মাদ্রাসার ছাত্রী ধর্ষণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ডেমরায় পঞ্চম শ্রেণীতে পড়–য়া ১২ বছরের এক মাদ্রাসা শিশু ছাত্রী ভয়ভীতির মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. নূর ইসলামের (১৯) বিরুদ্ধে মামলা করেন। তবে ওই লম্পট পলাতক রয়েছে বলে জানা গেছে। নূর ইসলাম ডগাইর নতুনপাড়া জনৈক মতিনের বাড়ীর ভাড়াটিয়া ও কুমিল্লার মেঘনা থানার সোনারচর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। এদিকে সোমবার রাতেই ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় ডেমরা থানা পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার শিশু মেয়েটির মা-বাবা ও তাদের ১৫ বছরের ছেলে  তিন জনেই ডেমরার একটি কোম্পানিতে চাকুরি করেন। গত সেপ্টেম্বর সকালে যথারীতি তারা কজে চলে যান মেয়েটিকে ঘরে রেখে। ওই দিন রাতেই বাসায় ফিড়ে দেখেন মেয়েটি কান্নাকাটি করছে। পরে নূর ইসলামের বিষয়ে মেয়েটি তার মায়ের কাছে সব খুলে বলে জানায়, ওই দিনই রাত ৮ টার দিকে নূর ইসলাম তাদের ঘরে এসে নানা ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। ওই লম্পটকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি খন্দকার নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *