ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ডুমুরিয়ায় তরুণী গণধর্ষণের মামলায় ২আসামী গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে নারীকে গণধর্ষনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে। যার নং-১৭, তারিখ ২০/০৫/২১ইং গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আমজাদ গাজীর পুত্র রায়হান গাজী (২৩) এবং একাধিক মাদক মামলার আসামী চুকনগর গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র আসাবুর রহমান আশিক গাজী (২৩)।

মামলার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে ভিকটিম চুডুমুরিয়ার  চুকনগর বাজারের গোলাম রোডে রাস্তার উপর দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এসময় আসামীরা তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় নরনিয়া গ্রামের মৃত নজির উদ্দীন গাজীর পুত্র ইউসুফ হারুন গাজীর ধানের চাতালের দোচালা একটি টিনের ঘরে পরিচিত ব্যক্তিকে আটকে রেখে ভিকটিমকে অন্য ঘরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এসময় ভিকটিম ওই রাতেই ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার বিবরণ দিলে ওই রাতেই ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আশিকের পিতা আব্দুল হামিদ গাজী বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিন্তু আসলে কি হয়েছে তা আমি জানি না।ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এস আই ইমদাদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *