ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ডুমুরিয়ার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে মাসিক সভা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস ভবনে ৮ই জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া জোনাল অফিসের ডি জি এম মোঃ আব্দুল মতিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন চৌধুরী,  ডুমুরিয়া জোনাল অফিসের এজি এম কম মোঃ আব্দুল মমিন খান, জুনিয়র ইন্জিনিয়ার নন্দ‌ন কিশোর ও ডুমুরিয়া জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। বক্তব্য যার যার বক্তব্য পেশ করেন জোনাল অফিসের কর্মকর্তারা তাতে অংশগ্রহণ করে।

উক্ত সভার সিদ্ধান্তঅনুযায়ী ঝড় বাদলের এ সময়ে গ্রাহক সেবা অব্যহত রাখতে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজনের সহায়তায় স্থানীয় সমাজ সেবীদেরও সম্পৃক্ত করতে হবে।

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে জনপ্রতিনিধিদের সহায়তা কামনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পরিচালকরাও গুরুদায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করতে  হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *