ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বাবাকে পিটিয়ে হত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় তুচ্ছ ঘটনায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে (৩২) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় মৃত সিদ্দিক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। এসময় ছেলে হাসিবুল ইসলাম পথরোধ করে কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করেন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাসিবুল ইসলাম পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে দিনাজপুরের রাণীবন্দর এলাকায় নুর ইসলামের মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *