ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে কঠোর লকডাউন মানছেনা মানুষ, মাক্স পড়তে অনীহা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁও জেলায় ৭ দিনের কঠোর লকডাউন দিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

কিন্তু লকডাউনে বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না।

কেউই দোকানপাট, কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানছে না। কাঁচাবাজারে মানুষের চোখে পড়ার মতো ভিড়। শহরে ঢিলেঢালাভাবেই পার হচ্ছে ৭ দিনের লকডাউনের ৪র্থ দিন।

গত বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটি এক বৈঠকে গত বৃহস্পতিবার সকাল থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেয় । জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২,৯৬৯ জন, যাদের মধ্যে ১,৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৭২ জন।

করোনার সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও জেলায় আজ (২৭ জুন) রবিবার  লকডাউনের ৪র্থ দিন চলছে। জেলা শহরের মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসানো হলেও মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। সকাল থেকেই শহরে চলছে ইজিবাইক, রিকশাসহ সব ধরনের যানবাহন।

শহরের কালীবাড়ি বাজারসহ আশেপাশের মোড়ের দোকানপাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সামাজিক দূরত্বের সেখানে কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে ২-১জন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন।

শহরের কালীবাড়ি বাজারের মাছের পাইকারি আড়ত, মাংসের দোকান ও সাধারণ পাঠাগারের আমের বাজারে লোকজনের সমাগম দেখা গেছে। এছাড়াও কালিবাড়ি বাজারে বিভিন্ন দোকানগুলোতে মানুষকে গাদাগাদি করে বিভিন্ন পন্য ক্রয় করতে দেখা গেছে। লকডাউন ঘোষিত শহরের কালীবাড়ি মাছের আড়তে গাদাগাদি করে মাছ কিনছেন ক্রেতারা। সরেজমিনে এসব দেখে মনে হচ্ছে ঠাকুরগাঁওয়ে কোন প্রকার করোনা ভাইরাস নেই ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *