ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বালিয়াডাঙ্গী উপজেলাা  আওয়ামী লীগ।

করোনা মহামারির কারণে দিবসটি পালনের জন্য আওয়ামী লীগ সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন বুধবার সূর্যোদয়ের সময়  বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা

আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,  সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু,  ঠাকুরগাঁও জেলা সাংগঠনিক সম্পাদক মাঝারুল ইসলাম সুজন , ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আল ইসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান,সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *