ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে জয় হত্যার ১ বছর পর ৩ জন আসামী গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঞাটলী গ্রামের মোঃ হযরত আলীর ছেলে জুলফিকার হাসান জয় হত্যার  আসামি  কয়েক জনকে করে বালিয়াডাঙ্গী  থানার মামলা নং – ৮ তারিখ ২৯/৬/২০২০ইং জিআর নং ৯০/২০২০ইং গত ২৪ মে সোমবার দিবাগত রাত অনুমান ২ ঘটিকার  সময় বালিয়াডাঙ্গী থানার এস আই জিয়াউর হক এর নেতৃত্বে  জুলফিকার হাসান জয় হত্যা মামলার  আসামিগণকে আটক করে ।

আসামিরা হলেন- মোঃ  রহিত আলীর স্ত্রী মোছাঃ রুনা আক্তার (২৭), মোঃ তরিকুল ইসলাম মন্টুর স্ত্রী মোছাঃ মাইমুনা আক্তার (১৯), মৃত পানশর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৫) সকালে গ্রাম  বাঙ্গাটলি  । বাদী জয়ের বাবা মোঃ হযরত আলী বলেন, দীর্ঘ প্রায় ১বছর পর বালিয়াডাঙ্গী থানার পুলিশ আসামিদের গ্রেফতার করল। উক্ত আসামিদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জুলফিকার হাসান জয় হত্যার প্রকৃত রহস্য পাওয়া যাবে। যাহার মামলার ধারা ৩০২/২০১/৩৪ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *