ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টিকা নিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক


যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সোমবার জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সময় সেখানে অন্যান্য সিনিয়র কমকর্তা ও ছয়জন স্বাস্থ্যকর্মীও এ টিকা নেন। খবর এএফপি’র।

সর্বজন শ্রদ্ধাভাজন এ চিকিৎসক বলেন, দেশের জনগণকে উৎসাহিত করতে তিনি সরাসরি টিভি-ক্যামেরার সামনে এ টিকা নিলেন।

এ সময় তিনি বলেন, ‘এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে।

ফাউসি আরো বলেন, ‘আমি সকলকে উৎসাহিত করতে চাই যাদের টিকা নেয়ার সুযোগ রয়েছে যাতে আমরা এই দেশকে সুরক্ষার চাদরে ঢেকে দিতে পারি। আর এর মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের অবসান ঘটবে।’ সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *