ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টাঙ্গাইল হাসপাতালে হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা উপহার দুই এমপির
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে দিন দিন করোনা ভাইরসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত কয়েকদিন যাবত করোনা ইউনিটে হাইফ্লো অক্সিজেন ন্যসাল ক্যানুলার সংকট দেখা দেয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম সজিব তার ফেসবুকে স্ট্যাটাস দেন টাঙ্গাইল জেলার বিত্তবান লোকজন এবং জনপ্রতিনিধিদের কাছে উদাত্ত আহবান করছি, আপনারা এই করোনা মহামারীতে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে একটি তহবিল গঠন করে আমাদের টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসতাপালে কমপক্ষে ২৫ টি হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা প্রদান করুন যাতে করে আমরা আরও নির্বিঘে করোনা রোগীর চিকিৎসায় সহযোগিতা করতে পারি।

এ স্ট্যাটাসটি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নজরে আসে। তারপর টাঙ্গাইলের এই দুই সংসদ সদস্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জন্য হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা উপহার দেন। রোববার (৪ জুলাই) দুপুরে সংসদ সদস্যদ্বয়ের প্রতিনিধিবৃন্দ হাসপাতালের কর্মকর্তাদের হাতে এ উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *