টাঙ্গাইলে “র্যাব-১২, সিপিসি-৩, পৃথক পৃথক অভিযানে ০৬ ক্যান বিয়ার, ০৬ বোতল দেশীয় মদ এবং ৫০ গ্রাম হেরোইন সহ ০৬ জন গ্রেফতার করা হইয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর থানার টাঙ্গাইল পৌরসভার রেজিস্ট্রি পাড়া স্যামসাং শো-রুমের সামনে ভিক্টোরিয়া রোডে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
ভূঞাপুর পাতাইল কান্দির বাদশা মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (৩১), টাঙ্গাইল সদর আকুর টাকুর পাড়া (১৬নং ওয়ার্ড) এর হরিদাস সরকারের ছেলে গোবিন্দ সরকার (৪২), সর্ব জেলা- টাঙ্গাইল, টাঙ্গাইলের আগবেথৈর আব্দুল বারেকের ছেলে আলমগীর হোসেন (৪৫), রাজশাহী জেলার বাঘমারা উপজেলার, নুরুল ইসলামেরর ছেলে রাজিব আহম্মেদ (৩১), ৬ ক্যান বিয়ার ও দেশীয় -৬ বোতল মদ ৫টি মোবাইল, ৫টি, সিম কার্ড এবং নগদ- ২,১০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিনে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সোনিয়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-১ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এলাহী বকসের ছেলে মানিকুল ইসলাম (৪৫), শাহজাহান আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫), ৫০ গ্রাম হেরোইন, ০২টি মোবাইল, ০২টি সিম কার্ড এবং নগদ- ৩,১৭০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিয়ার, দেশীয় মদ এবং হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয় করে আসছে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply