টাঙ্গাইল সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এস এস এস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
এরা দুই জনেই টাঙ্গাইল সদর কলেজ পাড়া (মুচিপট্টি), এলাকার শিবু রবি দাসের ছেলে লিটন রবি দাস (৩০), দুলাল রবি দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২), ১০০ লিটার দেশীয় চোলাই মদ সহ হাতেনাতে গ্রেফতার করে।
তাদের জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply