ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং আহত হয়েছে আরো তিন জন। রবিবার (১৩ জুন) বিকালে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে শোলাকুড়া এলাকার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আঃ হালিমের ছেলে আমজাদ হোসেন(৪৩) এবং গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম(৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতরা স্হানীয় একটি ক্লিনিকে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *