ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালিহাতীতে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে বিধিনিষেধ অমান্য করায় সরকারি নির্দেশনা না মানায় ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বালিয়াটা, ভূক্তা, কোনাবাড়ী, ছাতিহাটী কস্তুরীপাড়া ও আউলিয়াবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।

এসময় আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক পরিধান না করার দায়ে ৬ জনকে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করেন তিনি।

কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি সকলকে মাস্ক পরিধান করা এবং আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *