ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টগরাইহাটে ১ কিশোরের মরদেহ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের টগরাইহাট এলাকা থেকে পুলিশ  রাব্বি (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

আজ (৭ মে) শুক্রবার দুপুরে ওই উপজেলার সদর ইউনিয়নের টগরাইহাট বিলের পাশে ইউক্যালিপ্টাস গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় কিশোর রাব্বির মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত রাব্বি চাকিরপশার ইউনিয়নের হারেছ আলীর ছেলে। নিহত রাব্বি রাজারহাট ফোরকানিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত রাব্বির মা রেবা বেগম জানান, প্রতিদিনের মত শুক্রবার সকালে বাবা-ছেলে মিলে বাড়ির খামারের হাঁসগুলোকে খাবারের জন্য টগরাইহাট বড় পুলের খালের পাড়ে নিয়ে যায়।ছেলেকে সেখানে রেখে হারেছ আলী বাড়িতে খড় শুকানোর জন্য চলে আসার পর কিশোরটির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার বাবা ও পুলিশে খবর দেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন , ইউক্যালিপ্টাস গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কিশোরটিকে দেখতে পাওয়া যায়। এসময় শিশুটির শরীরের অর্ধাংশ মাটিতেই লেগে ছিল। পাশেই অর্ধেক খাবার ও তরকারি পরে ছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, প্রাথমিকভাবে শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। সুরৎহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য উদঘাটন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *