ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঝিনাইদহ কালীগঞ্জে কবর স্থানের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে একটি কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কন্যা নবজাতকটি জীবিত অবস্থায় কে বা কারা রেখে গেছে। রোববার দুপুর দুই টার দিকে নবজাতককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথের মধ্যে শিবনগর এলাকার কালীগঞ্জের সাবেক এমপি আব্দুল মান্নান এর পারিবারিক কবরস্থানের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে নবজাতক শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *