ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটে নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে এক নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগে ছাইদুল রহমান (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধাবার রাতে উপজেলার খাসবাট্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত- ধর্ষক উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে।থানায় মামলা সূত্রে জানাগেছে, ধর্ষণের শিকার ওই নারী হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থেকে শহরের নতুন হাট এলাকায় ছিদ্দিকের হোটেলে নারী শ্রমিকের কাজ করেন তিঁনি।

হোটেলে কাজের সুবাদে পরিচয় হয় পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে ছাইদুলের সঙ্গে।লকডাউনে হোটেল বন্ধ থাকায় পরিবারের সদস্য নিয়ে বিপাকে পড়েন সে।

নারীটির এমন অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ভাত রান্নার কাজ দেওয়ার কথা বলে (১৩ এপ্রিল) রাতে পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের একটি বাগানে ডেকে এনে ধর্ষণ করে পালিয়ে যায় ছাইদুল।

এঘটনায় (১৪ এপ্রিল) বুধবার বিকেলে ভুক্তভোগী নারী হোটেল শ্রমিক বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত আসামীকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এঘটনায় ভুক্তভোগী নারী হোটেল শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *