ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটে গৃহবধূ ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাটে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বিকাশ  (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার কড়ই সোনার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তারকৃত ধর্ষন মামলার অভিযোগে অভিযুক্ত বিকাশ সদর উপজেলার কড়ই সোনারপাড়া গ্রামের  দ্বীজেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান জানান, গত রবিবার ১৮ তারিখ গভীর রাতে ওই গৃহবধূ সেহরি খাওয়ার জন্য উঠলে আগে থেকেই ওতপেতে থাকা বিকাশ তাকে ওই সময় তার টিউবওয়েলের পাশে একাকিত্বের সুযোগে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

পরে গৃহবধূ ১৯ তারিখ সোমবার সকালে  থানায় এসে নিজেই বাদী হয়ে বিকাশের নামে একটি ধর্ষন মামলা দায়ের করে।

এরপরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলফোন ট্রেকিং এর মাধ্যমে ২০ তারিখ মঙ্গলবার  ভোরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *