ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বিদ্যালয়ের গেইট নির্মানে ৩ লক্ষাধিক টাকা বরাদ্দ 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
জেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষাধিক টাকা বরাদ্দ প্রদান করা হয়।
১৪ সেপ্টম্বর বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী কর্তৃক নারী শিক্ষাঙ্গন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণে ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন। এতে সহযোগিতা করেন পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
উক্ত বরাদ্দ প্রদানে বিদ্যালয় কমিটি ও শিক্ষক বৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি। এমনটি জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ছানা উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *