সারাদেশেই প্রতিদিনই প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে । এ পরিস্থিতিতে জুড়ী উপজেলায় অপ্রয়োজনে ঘর-বাড়ি থেকে বের হলেই আটক কিংবা অর্থদণ্ডের মধ্য দিয়ে উপজেলাতে চলে টানা ষষ্ঠদিনের মতো কঠোর লকডাউন। অতি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। অযথা ঘোরাফেরা করলেই আইনের মুখো-মুখি হতে হচ্ছে। লকডাউনের ষষ্ঠদিনের মতোই আজ মঙ্গলবার ছয় জুলাই ) জুড়ীতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা ও মাস্ক না পরার অপরাধে ১৭ টি মামলায় ৪,৬০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি নিয়ে জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, ও বিজিবি ক্যাম্প,শিশুপার্ক কামিনীগঞ্জবাজার এবং নিউমার্কেট ভবানিগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ১৭টি মামলায় অর্থদন্ড সহ মোট ৪,৬০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট বন্ধ করা হয়।
এসময় রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান।
প্রশাসন। লকডাউন কার্যকরে তাদের সাথে মাঠে ছিল সেনাবাহিনী-পুলিশ-বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, সাধারণ মানুষ-কে ঘরবাড়ি থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে উপজেলা প্রশাসন সবসময় মাঠে থাকবে।
Leave a Reply