ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জলোচ্ছাসে ভেসে যাওয়া সুন্দরবনের অজগর লোকালয় থেকে উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছাসে ভেসে যাওয়া সুন্দরবনের একটি অজগর সাপ বাগেরহাটের মোংলা উপজেলার লোকালয় থেকে উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের গিলাখালকুল গ্রামের রাসেল হাওলাদারের বসত বাড়ী থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, সোমবার সকাল ৯টার দিকে রাসেল হাওলাদার অজগরটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষনের কাজে নিয়োজিত ওয়াইল্ডটিম, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা সাপটিকে উদ্ধার করে।

উদ্ধার করা অজগরটি দুটি মুরগি ও ৫টি হাঁস মেরে ফেলেছে বলে দাবী করেছে বাড়ীর মালিক। অজগরটি ওজন প্রায় ১২ কেজি। এটি লম্বায় ৯ ফুট। পরে দুপুর ১২টায় সুন্দরবনের শ্যালা নদীর পাড়ে গহিন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের সৃষ্ট জলোচ্ছাসে অজগরটি সুন্দরবন বন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *