ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে হত্যা মামলার আসামী সহ গ্রেফতার ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত মান উল্লাহ ওরফে আজিজুর রহমান তালুকদারের ছেলে জয়নাল আবেদীন তালুকদার, মিরপুর ইউনিয়নের আমড়াতেই গ্রামের আমজাদ মিয়ার ছেলে আবদাল মিয়া (হিরা) ও সান্দিরগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে আবুল কাশেম ফঠিক।

এর মধ্যে চাঞ্চল্যকর মাসুম হত্যা মামলার আসামী জয়নাল আবেদীন তালুকদার ও অন্য পৃথক মামলার আসামী আবদাল মিয়া হিরা ও আবুল কাশেম ফঠিক। থানা সূত্র জানান, গ্রেফতারকৃত আসামীদের ২৮ মে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *