ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে লকডাউন মোকাবেলায় মাঠে প্রশাসন, ১৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে লক ডাউন মোকাবেলায় মাঠে রয়েছে প্রশাসন। ২৪ জুলাই শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর নেতৃত্বে পুলিশ দল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাসের নেতৃত্বে সেনাবাহিনী পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।

এতে লক ডাউন অমান্য করায় ১৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে-মহামারি করোনা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা আরো বৃদ্ধির লক্ষে এলাকায় মাইকিং সহ প্রচারণা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *