ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নাশকতা সহ বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার ইসমাইল হোসেনের ছেলে শাকিল মিয়া, উপজেলার লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে শাহনাজ মিয়া, রমাপতিপুর গ্রামের মৃত রওয়াব উল্লার ছেলে হোছন আলী ও গোয়ালগাঁও গ্রামের খাদির খানের ছেলে সাহেদুল ইসলাম খান।

জগন্নাথপুর থানা সূত্র জানান, সোমবার রাতে ও মঙ্গলবার দিনে পুলিশের পৃথক অভিযানে নাশকতা সহ বিভিন্ন মামলায় এসব আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ১ জুন মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *