ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মিজানুর রহমান রহমান নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুবাজপুর গ্রামের মৃত মিয়াবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ২৯ জুন মঙ্গলবার বিকেলে ইলেক্ট্রিশিয়ান মিজানুর রহমান গ্রামের অন্যের বাড়িতে টিনসেড ঘরে মেরামত কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ইলেক্ট্রিশিয়ান নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *