সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা সংক্রমন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথমে জনসচেতনতা আরো বৃদ্ধির লক্ষে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। ২৯ জুন মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানকালে মাস্ক ব্যবহার না করার দায়ে ২ জনকে ৪০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে ৩০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত সহ সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে সতর্ক করা হয়।
Leave a Reply