ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুর এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রাবাসী বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন লাকি এর ব্যক্তি উদ্যোগে আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে এর মাধ্যমে পবিত্র মাহে রমজান ও করোনায় লক ডাউন পরিস্থিতিতে এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

২১ এপ্রিল বুধবার প্রবাসী আবদুল মতিন লাকি এর বাসভবনে পরিবার প্রতি ৭ কেজি চাল, ২ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ২ লিটার সোয়াবিন, ১ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন ও ২৫০ গ্রাম খেজুর করে ১২০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বি আবদুল আজিজ, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মুহিবুর রহমান, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক ক্বারী নুরুল হক, পাটলি উইমেন্স কলেজের প্রভাষক হাফিজ ক্বারী শিহাব উদ্দিন, বিএনপি নেতা শামসুল হক, ব্যবসায়ী শফিকুর রহমান প্রমূখ।

এতে বক্তারা বলেন, প্রবাসী আবদুল মতিন লাকি একজন বড় মনের মানুষ ও দানশীল ব্যক্তি। তিনি প্রবাসে থেকেও এলাকার অসহায় মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেন। এলাকার আর্থ সামাজিক উন্নয়নে রয়েছে তার যতেষ্ট অবদান। বিভিন্ন দুর্যোগময় সময়ে অতীতেও তিনি গরীব মানুষকে সহায়তা করেছেন। এখনো করছেন, আশা করি আগামীতেও করবেন। এছাড়া দীর্ঘদিন ধরে অসহায় ৫টি পরিবারকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দিয়ে সহায়তা করছেন প্রবাসী আবদুল মতিন লাকি। তাই প্রবাসী আবদুল মতিন লাকি সহ তার পরিবারের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

এ সময় প্রবীণ মুরব্বি আছকির আলী, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, ক্বারী জিল্লুর রহমান, মাওলানা মহি উদ্দিন মিছবাহ, সমাজসেবক জিল্লুক হক ছানা, শামিনুর রহমান, শায়েক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এদিকে-বিপদগ্রস্ত সময়ে প্রবাসী কর্তৃক খাদ্য সামগ্রী পেয়ে আনন্দের হাসি ফুটে উঠেছে সাধারণ মানুষের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *