ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে প্রবাসীর উদ্যোগে গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল ফটিক এর ব্যক্তি উদ্যোগে পবিত্র রমজান মাস ও করোনায় লক ডাউন পরিস্থিতি উপলক্ষে এলাকার গরীব পরিবারের ৩০০ জন নারী-পুরুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ এপ্রিল শনিবার গ্রামের প্রবীণ মুরব্বি ইর্শ্বাদ আলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, সমাজসেবক আবদুল হামিদ, ফজর আলী প্রমূখ। এ সময় প্রবাসী আবদুল ফটিকের পিতা হাজী আবদুর রাজ্জাক, প্রবীণ মুরব্বি আবদুল কাদির, আবদুল খলিল, সমাজকর্মী ওসমান মিয়া, আবদুল জাহাঙ্গীর, আশরাফ হোসাইন এনাম সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এতে ৩০০ জনের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ২ লিটার সোয়াবিন, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি ময়দা ও ১ কেজি ছোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *