ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা।

এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবুও মানুষ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে চায় না। যে কারণে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। ক্রমান্বয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। যদিও পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী ২১ আগস্ট শনিবার পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছেন। এ পর্যন্ত জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত হলেন ৫৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৬ জন। হোম আইসোলেশনে আছেন ৫৫ জন ও হাসপাতাল আইসোলেশনে আছেন ৫ জন। মোট আক্রান্তের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *