ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ: জেনে নিন কোন গ্রুপে কোন দল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইস্তাবুলে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও অ্যাওয়ার্ড নাইট।

বৃহস্পতিবার রাতে হওয়া ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে মোহামেদ সালাহর লিভারপুল। ‘বি’ গ্রুপে লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তোর মুখোমুখি হতে হবে অলরেডদের।

আর ‘ই’ গ্রুপ পর্বেই দেখা হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার। মেসিবিহীন বার্সেলোনা গতবারের দুঃস্বপ্ন ভুলতে পারবে কি এবার? সেই প্রশ্ন রাখায় সুযোগ এসেছে।

গতবার সেমিফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজির মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

এবার তারা একই গ্রুপে পড়ে গেছে। এবারও গ্রুপপর্বে পরাশক্তি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ককে।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগে কোন গ্রুপে কোন দল:

এ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

বি গ্রুপ: আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

সি গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

ডি গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ ত্রিরাসপুল

ই গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ

এফ গ্রু: ভিয়ারিয়াল,ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ

জি গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক

এইচ গ্রুপ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *