ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চীনের ৬ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমান ঢাকার পথে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চীনের উপহারের টিকার দ্বিতীয় চালানটি রোববার ঢাকার পথে রওনা দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান সিনোফার্মের ৬ লাখ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে।

ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, রোববার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *