ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চালু হলো ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ঢাকায় চালু হলো ণস্বাস্থ্যগ কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা। রাজধানীর ধানমণ্ডি, পুরান ঢাকা ও মিরপুর এলাকায় মিলবে এই সুবিধা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে কেউ বাসা থেকে ফোন দিলে পৌঁছে যাবে গণস্বাস্থ্য টিম। বাসার একজন সদস্যকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ ও কিছু ওষুধ দেয়া হবে। রোগীর অবস্থা জটিল হলে প্রয়োজনে তাকে হাসপাতালে পৌঁছে দেয়া হবে।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, এটা সরকার অনেক আগেই করতে পারতো। তাহলে হাসপাতালে চাপ পড়তো না। সরকার এখনও চাইলে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিতে পারে। তাতে আইসিইউ এর ওপর চাপ অনেকটা কমবে। নতুন নতুন হাসপাতাল করার দরকার পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *