ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চাম্পাফুলে গাঁজা সেবনের অভিযোগে ৪ জন আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কালিগঞ্জের চাম্পাফুল গাঁজা সেবনের অভিযোগে ৪ জনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। ১৭ জুন আনুমানিক রাত ১০:০০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এসআই গোবিন্দ, এসআই সিহাব, সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশ ও করোনা এক্সপার্ট টিমের সহযোগিতায় চাম্পাফুল থেকে গাঁজা সেবনের প্রস্তুতির সময় ৪ জনকে আটক করেছে বলে জানান এসআই সিহাব। এ সময় আটক কৃতদের কাছ থেকে গাঁজা সেবনের ২ টি কলকে, সিগারেটের খাপ, গ্যাস লাইটার, ৩ টা মোবাইল ফোন পাওয়া যায় বলে জানান আটকে সহযোগিতাকারীরা।

আটক করা হয়েছে চাম্পাফুল কিশোরী সরকারের ছেলে নারায়ণ সরকার (৩০), আশাশুনি উপজেলার সোদকোনার মোঃ আমির আলীর ছেলে ইসলাম (৩৫), সোদকোনার আব্দুল গফুরের  ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও সোদকোনার রফিকুলের ছেলে হাফিজ(৪২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *