ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ এক যুবক গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মো. ফারুক (২৭) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা শিল্পকলা একাডেমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার পাওয়ারটিলার গাড়ি থেকে একটি পিস্তুল, একটি ওয়ানশুটার গান, এক ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ফারুক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হতে তেলের ড্রামসহ একটি পাওয়ারটিলারে করে অবৈধ অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে। র‌্যাব সদস্যরা রেহাইচর এলাকার জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে অভিযান চালিয়ে পাওয়ারটিলার থেকে অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করে।

এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *