ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চাঁদপুর ফরিদগঞ্জে লকডাউনের ৪র্থ দিনেও জরিমানা আদায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সরকারের ঘোষিত সারাদেশে ৭ দিনের লকডাউন ৪র্থ দিনেও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

৪ জুলাই রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, চরকুমিরা চৌরাস্তা, চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, উত্তর চরভাগল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, গোয়ালভাওর বাজার, রামপুর বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৩টি মামলায় ১০হাজার টাকা জমিরানা আদায় করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারী নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *