ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চাঁদপুর ফরিদগঞ্জে লকডাউনের তৃতীয় দিনেও জরিমানা আদায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে ও স্বাস্থ্যবিধি না মানায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

৩ জুলাই শনিবার সকালে উপজেলা নির্বহী অফিসার শিউলী হরি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ফরিদগঞ্জ বাজার, রুস্তমপুর বাজার ও গৃদকালিন্দিয়া বাজারে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৫ হাজার টাকা জমিরানা আদায় করেন।

একই দিনে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, কড়ৈতলী চৌরাস্তা, জামতলা বাজার, পাটওয়ারী বাজার, ষোল্লা বাজার, সাহার বাজার, আদর্শ বাজার (বড়গাঁও), আষ্টা বাজার, চৌরাঙ্গী বাজার, কড়ৈতলী বাজার ও আনন্দ বাজারে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭টি মামলায় ৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে ইপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, সরকারি নির্দেশনা না মানায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৯হাজার ৫’টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের এই ঘোষিত লকডাউনে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বাহির হলেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বা জরিমানা গুনতে হবে তাই সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *