ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সাব্বিরকে র্র্যাস্ক ব্যাজ পরিধান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আর জে শান্ত, ভোলা: ভোলায় পদোন্নতি প্রাপ্ত চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সাব্বিরকে র্র্যাস্ক ব্যাজ পরিধান করিয়ে দিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ।

সোমবার (৩ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ র্র্যাস্ক ব্যাজ পরিধান করা হয়।

ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *