ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো ৭টি প্রাণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৮ শতাংশের বেশি।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২২৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১০০ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও ছয়জন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩০০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ২২ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় সাত ব্যক্তির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *