ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় ছেলেসহ ২জন আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জে তোতা মিয়া (৬০) হত্যাকান্ডের ঘটনায় ছেলেসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘা ইউপি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো : উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে তামিম আহমদ (২০) ও বাঘা পরগণা বাজার কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আলাল আহমদ (৩০)।

আটকের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া। পরে শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন ও বিয়ানীবাজার উপজেলার হেতিমখানী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২জনকে আসামী করে মামলা (নং-৬/০৩.০৭.২০২১) দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *