ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাকারিয়া গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (০৯মে) সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে ৪ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রাত ৯.৪০মিনিটে সিলেটের বেসরকারী একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করে। নিহত সোহরাব হোসেন উপজেলার ফুলবাড়ি ইউপির মোল্লাগ্রামের মুজিবুর রহমান দুলালের ছেলে।

জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল সোহরাব কে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় সে পেছনে থাকা দ্রুতগতির মাইক্রোবাসের নিচে পৃষ্ট হয়। এসময় মাইক্রোবাসটি তার কমরের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৪ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রাত ৯.৪০মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। নিহত সোহরাব উপজেলার মছকাপুরে অবস্থিত ফয়যে জলীল আতহারিয়া মাদরাসার ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *