ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে মসজিদের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আলী (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাঘা কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

জানা যায়, কিছুদিন থেকে শিশু মোহাম্মদ আলীর ভাই কালাকোনা হেউরাউলি মসজিদের ইমাম রমিজ আলীর সাথে মসজিদে বসবাস করছে। সে কোরআন শিক্ষায় অমনযোগী থাকায় বুধবার বিকালে রমিজ আলী বকাঝকা করেন। কিছুক্ষন পর মসজিদের বারান্দার গ্রীলের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে অভিমান করে আত্মহত্যা করেছে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *