ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে অভিনব কায়দায় স্বর্ণের চেইন ও আংটি ছিনতাই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জে অভিনব কায়দায় মঞ্জু রানী দেব নামে এক মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ও আংটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের বকুল ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইর শিকার মঞ্জু রানী দেব উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মোহন দেব এর স্ত্রী।

জানা যায়, বুধবার দুপুরে পূজার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হন মঞ্জু রানী দেব। দুুপুর ১২টার দিকে ঢাকাদক্ষিণ বাজারের বকুল ম্যানশনের সামনে অপরিচিত একজন পুরুষ ও ১০বছরের এক বালক তার সাথে কথা বলেন। এসময় ওই মহিলার পরিবারের লোকজন সম্পর্কে খোঁজখবর নেন।

একপর্যায়ে সামনে তার ছেলের অনেক বড় বিপদ রয়েছে বলে ওই মহিলাকে ভয়ভীতি দেখিয়ে আশির্বাদ স্বরুপ তার আঁচলে কয়েকটি খেঁজুর ও কয়েকটি লিচু বেঁধে দেয় তারা। এসময় তিনি একরকম অচেতন হয়ে পড়লে তার গলা থেকে প্রায় ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও হাতের আংটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে হিতাহিত জ্ঞান ফিরে পেলে তিনি বিষয়টি বুঝতে পারেন।

এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে বলে জানান মঞ্জু রানী দেব এর ছেলে মিটু কান্তি দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *