ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গুরুদাসপুরে বেড়েছে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রবনতা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে বেড়েছে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রবনতা। আজ (২৬ জুলাই) সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে টিকা নিবন্ধনকৃত জনসাধারনের উপচে পড়া ভিড়।

এতে হিমশিম খাচ্ছে টিকাদান কার্যক্রমে নিয়োজিত ডাক্তার,নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সকাল ৯টা হতে দুপুর ২টা পযর্ন্ত একটানা চলে এই টিকাদান কর্মসূচী। প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০জন টিকা নিবন্ধনকৃত জনসাধারনকে দেওয়া হচ্ছে সিনোফার্মা ভ্যাকসিনের প্রথম ডোজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে জানা গেছে বরাদ্ধকৃত ৩ হাজার সিনোফার্মের ভ্যাকসিনের মধ্যে ইতিমধ্যে ২হাজার ৫শত ৬০জনকে প্রথম ডোজ হিসেবে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *