ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গুরুদাপুরে সাংসদের সুস্থতা কামনা করে দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গৃহবধু মোমতাহার মৌ।

গৃহবধু মোমতাহার মীম উপজেলা পৌর সদরের এ্যানজেল আইটি পার্ক ও এ্যানজেল ড্রাইভিং সেন্টারের পরিচালক মোঃ মাহাবুব আলম এর স্ত্রী।

মোমতাহার মৌ জানান, তিনি অনেকদিন যাবৎ কিছু টাকা জমিয়েছিলেন। সাংসদ আব্দুল কুদ্দুসের সামাজিক কর্মকান্ড ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। তাই তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শতাধিক পরিবারের মাঝে সেমাই,চিনি,আটা,দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় তার শিশু কন্যা এ্যানজেল আলম পরাগ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *